• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় শ্রমিকলীগের ইফতার মাহফিল

পাকুন্দিয়ায় শ্রমিকলীগের
ইফতার মাহফিল

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাহে রমজান উপলক্ষে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মে) বিকেলে পাকুন্দিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির, পাকুন্দিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক জামাল, সাবেক অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *