• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বাজিতপুর উপজেলা চেয়ারম্যান ছারওয়ার আলম আর নেই

বাজিতপুর উপজেলা চেয়ারম্যান
ছারওয়ার আলম আর নেই

# নিজস্ব প্রতিবেদক :-

পর পর দু’বারের নির্বাচিত বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ছারওয়ার আলম (৫০) আর নেই (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি আজ ৮ মে শনিবার ভোর ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অনেকদিন ধরেই তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় এবং গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর বাজিতপুর সার্কিট হাউজ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ইটনা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তার নেতৃত্বে জেলার অন্যান্য উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ জানাজায় অংশ নেবেন বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *