• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন |
  • English Version

হোসেনপুরে ধান ফসলের নমুনা শস্য কর্তনের উদ্বোধন

হোসেনপুরে ধান ফসলের
নমুনা শস্য কর্তনের উদ্বোধন

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুরে ধান ফসলের নমুনা শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে।
আজ ৪ মে মঙ্গলবার দুপুরে হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব ঢেকিয়া ব্লকের বোরো ধান শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করে হোসেনপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বোরো ধান শস্য কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাসুমা আক্তার, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আক্তার হোসেন দুলাল, পৌর কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *