• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন |
  • English Version

হোসেনপুরে কাল বৈশাখী ঝড়ে কেড়ে নিলো বিধবা আকলিমার ঘর

হোসেনপুরে কাল বৈশাখী ঝড়ে
কেড়ে নিলো বিধবা আকলিমার ঘর

# উজ্জ্বল কুমার সরকার :-

কাল বৈশাখী ঝড়ে কেড়ে নিয়েছে বিধবা আকলিমার শেষ ঠিকানা কুঁড়ে ঘর। শুধু দুই শতক ভিটে বাড়িতে একটি কুঁড়ে ঘরে তিন ছেলে মেয়ে নিয়ে বসবাস করে আসছিলেন আকলিমা।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাধীন ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়নের ধূলজুরী গ্রামের মৃত হিলু মিয়ার স্ত্রী আকলিমা খাতুন। সংসার চালানোর মত তার কোনো অবলম্বন নেই। অভাবের সংসারে স্বামীহারা মহিলাটি অন্যের সাহায্য সহযোগিতায় দিনানিপাত করছে। ২ মে রোববার কাল বৈশাখীর ঝড়ে বিধবা আকলিমার ঘরটি পড়ে যায়। বিধ্বস্ত ঘরটি সংস্কার কিংবা নতুন করে নির্মাণ করার সামর্থ্য নেই তার।
এ ব্যাপারে ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হবে।
প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানিয়েছেন ভূক্তভোগী বিধবা আকলিমা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *