• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

করোনা মহামারিতে এবার মে দিবসে এক উল্টো চিত্র

ঐতিহাসিক মে দিবসেও বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ শহরে তীব্র যানজটের চিত্র। - পূর্বকণ্ঠ

করোনা মহামারিতে এবার
মে দিবসে এক উল্টো চিত্র

# মোস্তফা কামাল :-

আজ শ্রমজীবী মানুষের দাবি আদায়ের স্মারক দিবস ঐতিহাসিক মে দিবস। ১৮৮৬ সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলন করতে গিয়ে অনেকেই প্রাণ বিজর্সন দিয়েছিলেন। তাদের বুকের রক্তে প্রতিষ্ঠিত হয়েছিল গোটা বিশ্বের শ্রমজীবী মানুষের দাবি। এর পর থেকেই দিবসটি শ্রমিক দিবস বা মহান মে দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
প্রতি বছরই দিবসটিতে সরকারি ছুটি থাকে। বন্ধ থাকে দোকানপাট আর যানবাহন। সকাল থেকেই রাস্তায় থাকে মাথায় লাল ফিতা বেঁধে হাতে হাতে লাল পতাকা নিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের শত শত শ্রমিকের মিছিলের স্রোত। গগনবিদারি মুহুর্মূহু শ্লোগান চারপাশের সুউচ্চ ভবনের দেয়ালে আঘাত করে প্রতিধ্বনি তুলতে থাকে। বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী শ্রমিক সংগঠন ছাড়াও পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, দর্জি শ্রমিক, বিদ্যুৎ শ্রমিক, স’মিল শ্রমিক, লোড-আনলোড শ্রমিক, অটোরিকশা শ্রমিক, রিকশা শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠন যার যার ব্যানারে মিছিলে মিছিলে শহর মুখরিত করে রাখে। আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রশাসনের উদ্যোগেও আয়োজন করা হয় মিছিল এবং আলোচনা সভার।
কিন্তু এবার বিশ্বব্যাপী করোনার ভয়াবহ মহামারি চলছে। বাংলাদেশেও চলছে। এখন চলমান আছে লকডাউনও। ফলে মিছিল-সমাবেশ বন্ধ থাকলেও মহামারি আর লকডাউনের মাঝেও সরকারের স্বাস্থ্যবিধির শর্তের সুযোগে দোকানপাট খোলা রয়েছে স্বাভাবিক সময়ের মতই। লকডাউনের কারণে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও শহরের ভেতর এবং গ্রামাঞ্চলের রাস্তায় যাত্রীবাহী সিএনজি, অটোরিকশা আর রিকশার মত হালকা যানবাহন যথারীতি চলছে। এমনকি আজ জেলা শহরে অন্যান্য সময়ের মতই তীব্র যানযটও দেখা গেছে। ফলে এবারের মে দিবসে করোনা মহামারি আর লকডাউনের মধ্যেও এক ব্যতিক্রমি উল্টো দৃশ্য বিরাজমান দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *