বাজিতপুরে ৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ৩০ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাজিতপুরের মধ্য পিরিজপুর এলাকা থেকে ৩ কেজি গাঁজা ও দু’টি মোবাইলসহ স্থানীয় নূরুল ইসামের ছেলে আলম ঢালী (৩৫) ও মৃত মধু মিয়ার ছেলে মো. নিয়াশা (৪১) এবং কুলিয়ারচরের বড়খারচর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে হাছেন আলীকে (৪৭) আটক করেছে। এ ঘটনায় বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।