• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৭, সুস্থ হলেন ২৪, জেলায় ৩৬২, সদরে ১৫৩

কিশোরগঞ্জে নতুন করোনা
রোগি ১৭, সুস্থ হলেন ২৪
জেলায় ৩৬২, সদরে ১৫৩

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ৫টি ল্যাবে নমুনা পরীক্ষায় আজ ৩০ এপ্রিল শুক্রবার নতুন ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন নতুন ২৪ জন। ২৪ জনের সুস্থতার পর আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৩৬২ জন। এদের মধ্যে সদরেই ১৫৩ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ১৪টি, পুরনো ৮ রোগি এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭১টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষায় নতুন ৩টি এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা ২ জনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮৫টি নমুনা। অন্যদিকে সদরের জেনারেল হাসপাতাল, তাড়াইল ও পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৬টি নমুনাই নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে আছেন হোসেনপুরে ৬ জন, সদরে ৫ জন, ভৈরবে ৪ জন, কটিয়াদী ও ইটনায় একজন করে। সুস্থ হয়েছেন পাকুন্দিয়ায় ১৪জন, আর সদরে ১০ জন।
আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৩৬২ জন। এদের মধ্যে সদরেই ১৫৩ জন। এছাড়া ভৈরবে ৫০ জন, কটিয়াদীতে ২৯ জন, বাজিতপুরে ২৮ জন, হোসেনপুরে ২২ জন, পাকুন্দিয়ায় ১৭ জন, কুলিয়ারচরে ১৬ জন, করিমগঞ্জে ১১ জন, ইটনায় ১১ জন, নিকলীতে ৮ জন, তাড়াইলে ৭ জন, মিঠামইনে ৬ জন, আর অষ্টগ্রামে ৪ জন। আজ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন মোট ৪ হাজার ৫৫৯ জন, মারা গেছেন ৭৬ জন, আর সুস্থ হয়েছেন ৪ হাজার ১২১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *