• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে অবশেষে শিবির কর্মী কারাগারে

ভৈরবে জায়গা-জমি সংক্রান্ত
বিরোধের জেরে অবশেষে
শিবির কর্মী কারাগারে

# মো. আল আমিন টিটু :-

কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদে এক শিবির কর্মীর অত্যাচারে অতিষ্ঠ গ্রামের মানুষজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক জনপ্রতিনিধি ও সরকার বিরোধী নানা পোস্ট করছেন তিনি। অবশেষে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক মামলায় গেল মঙ্গলবার গভীর রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন। ফলে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা গ্রামের এক প্রভাবশালী বাড়ির হেলাল উদ্দিনের ছেলে আইয়ুব আলী। এক সময় কালিকাপ্রসাদ ইউনিয়ন শিবির কমিটির সভাপতির দায়িত্ব পালন করতেন। বর্তমানে সে কিশোরগঞ্জ জেলা শিবির কমিটির সক্রিয় সদস্য। এছাড়া আইয়ুব আলী গ্রামের প্রভাবশালীর বাড়ির ছেলে হওয়ায় সহজে এলাকায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। শুধু তাই নয়, তার বাবা হেলাল উদ্দিন এলাকায় একজন মামলাবাজ হিসেবে পরিচিত।
তাছাড়া আইয়ূব আলী তারা দশ ভাই। ফলে তাদের অত্যাচারে অতিষ্ঠ সমাজের মানুষজন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের নামের আইডি খুলে একের পর এক স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকার বিরোধী নানা পোস্ট করছেন।
এমনকি পুলিশের বিরুদ্ধেও অশালীন ভাষায় লেখা পোস্ট করছেন। ফলে বিষয়টি ভাবিয়ে তুলছে সচেতন মহলকে। এদিকে গেল রোববার দুপুরে শিবির কর্মী আইয়ুব আলীসহ বেশ কয়েক জন জায়গা-জমি বিরোধের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুল মিয়ার বাড়ি ঘরে হামলা চালায়। এতে ৩জন আহত হয়। পরে বাবুল মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অবশেষে পুলিশ তাকে গেল মঙ্গলবার গভীর রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরের দিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এ প্রসঙ্গে কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি মো. সবুজ মিয়া জানান, আইয়ুব আলী দীর্ঘ দিন ধরেই জামাত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। ফলে এলাকায় আইয়ুব আলী ‘শিবির’ হিসেবেই পরিচিত। তাছাড়া তার নিজের নামে ফেসবুক আইডিতে বিভিন্ন সময় সরকার এবং জনপ্রতিনিদের বিরুদ্ধে অশালীন ভাষায় লেখা পোস্ট করছে। যুবলীগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুধু তাই নয়, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার চালানোয় আমরা অতি শিগগিরই আইনের সহযোগিতা নিবো।
তবে, আইয়ুব আলীর পরিবারের সদস্যের দাবী, সে কখনও জামাত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নয়। এ কথাটি সত্য নয়।
এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরবে থানার এস আই ইসমাঈল জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুমিরমারা গ্রামের বাবুল মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে আইয়ুব আলীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *