• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পুলিশ পাহাড়ায় ধান কাটলো ভৈরবের দুই গ্রামের কৃষক

পুলিশ পাহাড়ায় ধান কাটলো
ভৈরবের দুই গ্রামের কৃষক

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব উপজেলার আগানগরের খলাপাড়া ও লুন্দিয়া গ্রামের ধান কাটার পাহাড়ায় ছিল ভৈরব থানা পুলিশ। গত ১৭ এপ্রিল উপজেলার খলাপাড়া ও লুন্দিয়া গ্রামে ধান মাড়াইকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন খুন হয় এবং আহত হয় ৬০/৭০ জন। পরবর্তিতে দুই গ্রুপের মামলায় গ্রাম ছাড়া হয়ে পুরুষ শূন্য হয় দুই গ্রাম। আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার পুলিশ প্রহরায় ১৫ হেক্টর জমির ধান কাটলো সেই দুই গ্রামের কৃষকরা। পুলিশের উপস্থিতিতে বোরো ধান কাটার সুযোগ পেয়ে স্বস্থিতে ফিরেছে গ্রামবাসী।
জানা যায়, গত ১৭ এপ্রিল উপজেলার খলাপাড়া ও লুন্দিয়া গ্রামে ধান মাড়াইকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন খুন হয় এবং আহত হয় ৬০/৭০ জন। এই ঘটনায় শতাধিক বাড়িঘর লুটপাট ভাঙচুর হয়। পরবর্তিতে উভয়পক্ষের ৫টি মামলা হয় ভৈরব থানায়। এসব মামলায় আসামি করা হয় প্রায় ৭০০ শ’ অধিক মানুষের নামে। মামলা করার পর দুই গ্রামের মানুষ পুলিশের গ্রেফতার হওয়ার ভয়ে পালিয়ে যায়। কিন্তু ধান কাটার মৌসুমে দুই গ্রামে ৬০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। বর্তমানে জমিতে অধিকাংশ ধান পেকে গেছে। গ্রামে খুন হওয়াই মামলার কারণে গ্রামগুলি এখন পুরুষ শূন্য অবস্থা বিরাজ করছে। ফলে পাকা ধান কাটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। পরে পুলিশ কৃষি বিভাগের অনুরোধে নিরীহ গ্রামবাসীকে বাড়ি ফেরার অনুরোধ জানান মাইকিংয়ের মাধ্যমে। মামলার আসামী ছাড়া কোনো নিরীহ মানুষকে পুলিশ গ্রেফতার বা হয়রানি করবে না বলে মাইকে জানানো হয়। যাদের জমির ধান পেকেছে তারা যেন ধান কেটে ফেলে সেই আহবান জানান। প্রয়োজনে পুলিশ কৃষকদেরকে নিরাপত্তা দিবে। এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার পুলিশের উপস্থিতিতে প্রায় ১৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে।
পুলিশ জানায়, এখন থেকে প্রতিদিন পাকা ধান কাটা অব্যাহত থাকবে। প্রয়োজনীয় সকল প্রকার নিরাপত্তা দেয়া হবে কৃষকদের। উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম জানান, ঘটনার খবর পেয়ে কৃষি বিভাগ পুলিশের সাথে যোগাযোগ করে আজ ধান কাটার ব্যবস্থা করে। তিনি বলেন, আমি নিজে তদারকি করে আজ প্রায় ১৫ হেক্টর জমির পাকা ধান কাটার ব্যবস্থা করেছি।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, যারা মামলার আসামি নয় তাদের কোনো ভয় নেই। কৃষি বিভাগের অনুরোধে আজ পুলিশের উপস্থিতিতে কৃষকরা নির্বিঘ্নে নিরাপদে ধান কেটেছে। যতদিন জমিতে পাকা ধান থাকবে ততদিন পুলিশ উপস্থিত থেকে ধান কাটতে সহযোগিতা করবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *