• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে অতিরিক্ত মূল্যে ফল বিক্রি মাস্ক বিহীন চলাফেরা ও লাইসেন্স ব্যতীত যান চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভৈরবে অতিরিক্ত মূল্যে ফল বিক্রি
মাস্ক বিহীন চলাফেরা ও লাইসেন্স
ব্যতীত যান চালানোর অপরাধে
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে অতিরিক্ত মূল্যে ফল বিক্রি, মাস্ক বিহীন চলাফেরা ও লাইসেন্স ব্যতীত যান চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান করা হয়েছে। ২৯ এপ্রিল বৃহস্পতিবার ভৈরব বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্যেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।
জানা যায়, করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভৈরব উপজেলা প্রশাসন। অপরদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন বেশি রাখতে পারে সেদিকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২৯ এপ্রিল ভৈরব বাজার এলাকায় মাস্ক বিহীন চলাফেরা করায় ১৫ জন ব্যক্তিকে ১৫ শ পয়শট্টি টাকা, ১ জন ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটর সাইকেল চালানোর অপরাধে ১হাজার টাকা এবং ১জন ফল ব্যবসায়ীকে অতিরিক্ত মূল্যে ফল বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্যেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম স্যারের নির্দেশনা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ভৈরব বাজার এলাকায় মাস্ক না পরায় ১৫ জনকে, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর অপরাধে ১ জনকে ও অতিরিক্ত মূল্যে ফল বিক্রয় করার অপরাধে ১জন ফল ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *