• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে র‌্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক

ভৈরবে র‌্যাবের হাতে
দুই মাদক ব্যবসায়ী
ইয়াবাসহ আটক

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরবে ৬৬০ পিস ইয়াবা, মাদক ব্যবসার ৮শ’ টাকা ও ৫টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক হয়েছেন। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ভৈরবের শিমুলকান্দি এলাকা থেকে ভৈরবের শ্রীনগর এলাকার ওমর আলীর ছেলে মুছা মিয়া (৪২) এবং হাসান আলীর ছেলে মো. সোহেলকে (৩৫) ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *