• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

শোক সংবাদ, অধ্যা. প্রাণেশ চৌধুরী

শোক সংবাদ
অধ্যা. প্রাণেশ চৌধুরী

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ সরকারী গুরুদয়াল কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী (৮৬) আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ছেলের বাসায় মারা গেছেন। তিনি অনেক দিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। প্রাণেশ কুমার চৌধুরী বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদেরও সরাসরি শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার, জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *