• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৬, সুস্থ হলেন ২১ জন

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ১৬
সুস্থ হলেন ২১ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে দু’টি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন নতুন ২১ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২৮ এপ্রিল বুধবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ১২টি, পুরনো ৬ রোগির নমুনা এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭৫টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৭টি নমুনা পরীক্ষায় নতুন ৪টি এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা ৩ জনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮০টি নমুনা। এছাড়া সদরের জেনারেল হাসপাতাল ও পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১০টি নমুনাই নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর ও ভৈরবে ৪ জন করে, কটিয়াদীতে ৩ জন, পাকুন্দিয়ায় ২ জন, আর হোসেনপুর, তাড়াইল ও নিকলীতে একজন করে। আর সুস্থ হয়েছেন সদরে ১৪ জন, ভৈরবে ৬ জন, আর কুলিয়ারচরে একজন। ফলে আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৩৬২ জন।
আর টিকার জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন এক লাখ ২৭ হাজার ৩৯৫ জন, প্রথম ডোজ নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৪ হাজার ৭৪৩ জন। তবে প্রথম ডোজ প্রদান আপাতত বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *