• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে অধিক দামে তরমুজ বিক্রির অভিযোগে দোকানিদের ইউএনও’র সতর্কতা ও মূল্য তালিকা রাখার নির্দেশনা

ভৈরবে অধিক দামে তরমুজ বিক্রির
অভিযোগে দোকানিদের ইউএনও’র
সতর্কতা ও মূল্য তালিকা রাখার নির্দেশনা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে কেজি হিসেবে তরমুজ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের জরিমান না করে সতর্ক করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
২৮ এপ্রিল বুধবার ভৈরব পৌর বাসস্ট্যান্ড এলাকায় ফলের আড়ৎসহ পাইকারি ও খুচরা দোকানে অভিযান পরিচালনা কর তাদের সতর্কীকরণ করা হয়েছে।
জানা যায়, বাংলাদেশের প্রতিটি জেলায় কেজি দরে অধিক দামে বিক্রি হচ্ছে তরমুজ। এমন অভিযোগ ক্রেতাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ জানান ব্যবহারকারীরা। ইতিমধ্যে কিশোরগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তরমুজ ব্যবসায়ীদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এমন অভিযোগ ছিল ভৈরবেও। ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। তবে তাদের কোন রকম জরিমানা ছাড়াই ২৪ ঘন্টার ভিতর সকল প্রকার ফলের মূল্যতালিকা টানানোসহ ন্যায্যমূল্য রাখার নির্দেশনা প্রধান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, তরমুজসহ সব ফলমূল ক্রয়ের সময় রশিদের মাধ্যমে ক্রেতারা যেন ক্রয় করেন। অধিক মূল্যে ক্রয় বিক্রয় রশিদসহ অভিযোগ জানানোর জন্য অনুরোধ করেন ক্রেতাদের । তিনি আরো বলেন, আজ ফলের আড়ত ও খুচরা দোকানে সকলকে মূল্য তালিকা প্রদর্শন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। তালিকায় প্রদর্শিত মূল্য দেখে রশিদের মাধ্যমে কেনাকাটা করার অহবান জানান ক্রেতা ও বিক্রেতাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *