হোসেনপুরে দু’টি ভেজাল সরিষার তেলের কারখানাকে র্যাবের সহায়তায় ভ্রাম্যমান আদালত ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল আজ ২৮ এপ্রিল বুধবার দুপুর ১টার দিকে হোসেনপুর শহর এলাকায় মো. ইব্রাহিম ওয়েল মিল ও পিয়ার হোসেন ওয়েল মিলে অভিযান চালিয়ে পামওয়েল মিশিয়ে ভেজাল সরিষার তেল উৎপাদন, সংরক্ষণ ও বিপননের প্রমাণ পায়। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ইব্রাহিম ওয়েল মিলের কাছ থেকে ২৫ হাজার টাকা এবং পিয়ার হোসেন ওয়েল মিলের কাছ থেকে ২০ হাজার জমিানা আদায় করেছেন।