কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামে ফিসারীর পাড় জোরপূর্বক ভাবে কেটে ফেলার অভিযোগ করায় মতিউর রহমান (৫০) কে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ফিসারীর পাড় কাটাকে কেন্দ্র করে স্থানীয় গোবিন্দপুর বাজারে প্রতিপক্ষ রফিকুল ইসলামের লোকজন মতিউরকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিসৎক উন্নত চিকিৎসার জন্য মতিউরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর পুত্র মতিউর রহমান একই গ্রামের মৃত মারফত আলীর পুত্র রফিকুল ইসলামের মধ্যে ফিসারীর পাড় নির্মাণ নিয়ে দীর্ঘদির ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।