• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের ডায়াবেটিক হাসপাতালে ২০ ভাগ রোগী

কিশোরগঞ্জের ডায়াবেটিক হাসপাতালে ২০ ভাগ রোগী

# মোস্তফা কামাল #

চলমান করোনা ভাইরাস আতঙ্কের কারণে এখন কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে রোগী অনেক কমে গেছে। স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন প্রায় ৩০০ রোগী আসতেন, এখন আসছেন মাত্র ৫০ থেকে ৬০ জন। অর্থাৎ, প্রায় ৮০ ভাগ রোগীই কমে গেছে। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসকও নিয়মিত আসছেন না বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাসপাতাল ভবনের করিডোরে অল্প কয়েকজন রোগী বসে আছেন। হাসপাতালের কর্মিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এরা খাবার আগে ও পরে দু’বার রক্ত দিয়েছেন। যাদের ডায়াবেটিস আছে, তারা ডা. সুশীল কুমার শীলকে দেখানোর জন্য অপেক্ষা করছেন। ডাক্তার তার চেম্বারে বসে কেবল রোগীদের সুগারের রিপোর্ট দেখছেন আর প্রয়োজনমত ওষুধের নাম ও করণীয় সম্পর্কে পরামর্শ লিখে দিচ্ছেন। স্বাভাবিক পরিস্থিতিতে প্রত্যেক রোগীকেই ডাক্তারের চেম্বারে ডেকে তার অবস্থা দেখে বর্ণনা শুনে ওষুধ লিখে দেয়া হতো, করণীয় সম্পর্কে পরামর্শ দেয়া হতো। কিন্তু এখন কোন রোগীকে খুব প্রয়োজন না হলে ডাক্তারের চেম্বারে ডাকা হচ্ছে না। আবার যেসব রোগী হাসপাতালে যাচ্ছেন, প্রত্যেককেই বেসিনে সাবান দিয়ে হাত ধুয়ে কাউন্টারে গিয়ে টিকেট কাটতে হচ্ছে। আবার হাসপাতালের কর্মিরা প্রত্যেক রোগীর কাপড় ও পায়ে জীবানুনশাকও স্প্রে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *