• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে অধিকমূল্যে তরমুজ বিক্রি মাইক্রোবাসে যাত্রী পরিবহন করায় জরিমানা

ভৈরবে অধিকমূল্যে তরমুজ
বিক্রি মাইক্রোবাসে যাত্রী
পরিবহন করায় জরিমানা

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে অধিকমূল্যে তরমুজ বিক্রি করার অপরাধে চার ফলের দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ২৮ এপ্রিল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফলের দোকানে ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে তরমুজ বিক্রয় করার অপরাধে মেসার্স মক্কা ফলের দোকানের আরাফাত মিয়া’কে ২ হাজার টাকা, মেসার্স ভৈরব এন্টারপ্রাইজের দিল জুম্মান’কে ২ হাজার টাকা, মোহসিন এর ফলের দোকানকে ৫ হাজার টাকা ও জুবাইর মিয়ার ফলের দোকানকে ৫ হাজার টাকা করে মোট ৪টি ফলের দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকার লকডাউন সংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেটকার ও মাইক্রোবাসে যাত্রী পরিবহন ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় ১২ জন চালককে ৩৬ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। এই সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন ভৈরব হাইওয়ে থানা পুলিশ।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, ভৈরব পৌর শহরের বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় ফলের দোকানে ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে তরমুজ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ ব্যক্তিকে ১৪ হাজার টাকা ও সড়ক পরিবহন আইনে ১২ জন চালককে ৩৬ হাজার ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিঁনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *