• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে শব্দ সচেতনতা দিবসের আলোচনা সভা

কিশোরগঞ্জে শব্দ সচেতনতা
দিবসের আলোচনা সভা

# নিজস্ব প্রতিবদক :-

আজ ২৮ এপ্রিল আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। এ উপলক্ষে কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জুম প্রযুক্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে ‘রক্ষা করুন আপনার শ্রবণ শক্তি, রক্ষা করুন স্বাস্থ্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমান আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজালসহ বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন, পরিবেশ রক্ষা মঞ্চের সভাপতি অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. বখতিয়ার উদ্দিন, কলকারখানা পরিদর্শক মোফাখখারুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, পরিবহন মালিক সমিতির সদস্য সচিব শেখ ফরিদ আহমেদ, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা বাপা’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল।
প্রথমেই সভাপতি তার মূল প্রবন্ধে শব্দদূষণের কুফল, এর প্রতিকার ও সচেতনা বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। তাতে কোন কোন উৎস থেকে শব্দদূষণ হয়, এর দ্বারা রোগী, শিক্ষার্থীসহ কারা কারা ক্ষতিগ্রস্ত হয়, কি মাত্রার শব্দে ক্ষতির ধরণ ও মাত্রা কতটুকু, এর প্রতিকারে সরকারের গৃহীত ব্যবস্থাসহ সচেতনতা সৃষ্টিতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। এর ওপর আলোচকগণ বক্তব্য রাখতে গিয়ে দিবসটির গুরুত্ব তুলে ধরেন এবং শব্দদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বিভিন্ন সভা-সমাবেশে দূরদুরান্ত পর্যন্ত হর্ণ ব্যবহার করা, বিয়ে এবং ঈদসহ নানারকম আনন্দ অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করে গান-বাজনা করা, বিভিন্ন অনুষ্ঠান ও সংগঠনের প্রচারণায় উচ্চ শব্দে লাগাতার মাইকিং, কলকারখানা ও নির্মাণ কাজের শব্দ, যানবাহনে উচ্চ শব্দের হর্ণ ব্যবহারসহ শব্দদূষণের বিভিন্ন উৎস ও প্রতিকার নিয়ে বিশদ আলোচনা করেন। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত করে শব্দদূষণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যও আলোচকগণ সুপারিশ তুলে ধরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *