• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ফেইজবুকে আপত্তিকর পোষ্ট, পাকুন্দিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবসায়ী গ্রেফতার

ফেইজবুকে আপত্তিকর পোষ্ট
পাকুন্দিয়ায় ডিজিটাল নিরাপত্তা
আইনে ব্যবসায়ী গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে রাকিবুল হাসান রাসেল (৩৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। ২৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। তিঁনি উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের মনসুর আলীর পুত্র।
ডিজিটাল নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন উপজেলার বাহাদিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক আছাদুজ্জামান। মামলা নং-২৬।
মামলা সূত্রে জানা যায়, রাকিবুল হাসান রাসেল পাকুন্দিয়া পৌরসদর বাজারে দীর্ঘদিন যাবত ‘রাসেল বুক হাউস’ নামে বই ব্যবসা পরিচালনা করে আসছেন। তিঁনি গত বছরের নভেম্বর থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে তার নিজ নামীয় MD Rakibul Hasan ফেইজবুক আইডি থেকে বিভিন্ন সময়ে সরকার বিরোধী, সরকারের মন্ত্রী, এমপি ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আপত্তিকর ব্যঙ্গচিত্র, কুরুচিপূর্ণ, মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে আসছিলেন। পরে মঙ্গলবার ভোরে পাকুন্দিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত এক বছর যাবত রাসেল ফেইজবুকে সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও উষ্কানীমূলক পোস্ট দিয়ে আসছে। তাই তাকে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫/২৯/৩১/৩৩ ধারায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *