• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে হেফাজত নেতা মাওলানা জামী পুলিশের হাতে আটক

কিশোরগঞ্জে হেফাজত
নেতা মাওলানা জামী
পুলিশের হাতে আটক

# নিজস্ব প্রতিবেদক :-

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতাল ও হরতাল পরবর্তীকালে কিশোরগঞ্জে পরিচালিত হামলা ও নাশকতার ঘটনায় জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি হেফাজত নেতা মোহাম্মদ উল্লাহ জামীকে পুলিশ আটক করেছে। সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, তাকে মঙ্গলবার বিকালে শহরতলির সতাল এলাকা থেকে আটক করা হয়েছে। হরতাল ও হরতাল পরবর্তী সময়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, জেলা আওয়ামী লীগ অফিস ভাংচুর ও ছাত্রলীগ নেতাকর্মিরা আহত হওয়ার ঘটনায় কিশোরগঞ্জে মোট চারটি মামলা হয়েছে। এর দু’টি করেছে পুলিশ, একটি করেছে আওয়ামী লীগ আর একটি করেছে ছাত্রলীগ। কোন মামলায় জামীর নাম না থাকলেও অজ্ঞাত আসামী হিসেবে আটকের পর এখন তাকে গ্রেফতার দেখানো হবে বলে ওসি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *