• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৯, সুস্থ হলো ৩০ জন

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ১৯
সুস্থ হলো ৩০ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ১৯ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৩০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২৭ এপ্রিল মঙ্গলবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১২০টি নমুনা পরীক্ষায় নতুন ১৯টি এবং পুরনো ৫ রোগির নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৯৮টি নমুনা। আর জেলা সদরের জেনারেল হাসপাতাল ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ২টি পজিটিভ ও ১৩টি নেগেটিভ হয়েছে। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৪টি নমুনাই পরীক্ষায় নেগেটিভ হয়েছে। নতুন রোগিদের মধ্যে ভৈরবে ৬ জন, সদরে ৩ জন, করিমগঞ্জ, হোসেনপুর, পাকুন্দিয়া ও কুলিয়ারচরে ২ জন করে, আর কটিয়াদী ও বাজিতপুরে একজন করে। আজ সুস্থ হয়েছেন সদরে ১৩ জন, ভৈরবে ১২ জন, কটিয়াদীতে ৩ জন, আর মিঠামইনে ২ জন। ফলে আজ জেলায় করোনায় চিকিৎসাধীন রোগি আছেন ৩৬৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *