• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হুজুর আর মারবেন না কুলিয়ারচরে এমন আকুতি করেন শিক্ষকের কাছে এক ছাত্র

হুজুর আর মারবেন না
কুলিয়ারচরে এমন আকুতি
করেন শিক্ষকের কাছে এক ছাত্র

# মুহাম্মদ কাইসার হামিদ :-

সরকারের নির্দেশ তোয়াক্কা না করে মানবাধিকার, ন্যায়নীতি বোধ সবকিছু জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র নিজের স্বার্থে ও নিজেকে বড় শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করতে বেঁচে নেয় নিষ্ঠুরতার পথ। এমনই এক নিষ্ঠুর ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরে।
মানবাধিকার লঙ্ঘন করে কোন প্রকার আইন কানুনের ধারে কাছে না গিয়ে শক্তির দাপট দেখিয়ে জাহিদ হাসান (৮) নামে এক মাদ্রাসার অসুস্থ ছাত্রকে নির্দয় ও নির্মমভাবে একাধিক ব্যত্রাঘাত করার ফলে আরো অসুস্থ হয়ে পরে সে।
এ ঘটনা ধামাচাপা দিতে মাদ্রাসার পরিচালনা কমিটি ও স্থানীয় একটি প্রভাবশালী মহল উঠে পড়ে লেগে গেছে।
ঘটনাটি ঘটেছে গত ২৬ এপ্রিল সোমবার দুপুরের দিকে উপজেলার রামদী ইউনিয়নের খালখাড়া কোনাপাড়া গ্রামে আত তালিমুন নববী সা. দারুল উলূম মাদ্রাসায়।
উপজেলার খালখাড়া কোনাপাড়া গ্রামের ওমান প্রবাসী মো. লিটন মিয়ার ছেলে স্থানীয় আত তালিমুন নববী সা. দারুল উলূম মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র জাহিদ হাসান (৮) এ প্রতিনিধির নিকট বলে, মাদ্রাসায় যেতে একটু দেরি হওয়ায় তাদের মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক ক্বারী মো. খাইরুল ইসলাম তাকে নির্দয় ও নিষ্ঠুরভাবে বেত দিয়ে একাধিক আঘাত করে। যার ফলে সে ভীষণ অসুস্থ হয়ে পরে। সে আরো বলে, তার দাঁতে প্রচণ্ড ব্যাথা হওয়ায় সে ওই দিন সকালে দাঁত দেখাতে ডাক্তারের নিকট যায়। পরে তার দাঁত উঠানোর ফলে সে অসুস্থ শরীর নিয়ে মাদ্রাসায় যেতে কিছুটা দেরি হয়। তার হুজুরকে বার বার বলেছিলো, হুজুর আমি অসুস্থ, দাঁতের ব্যাথা করার কারণে ডাক্তারের কাছে গেছিলাম। আমাকে আর মারবেন না হুজুর, আমাকে আর মারবেন না। হুজুর আমার কথা না শুনে আমাকে অনেক মেরেছে। আমার বাবা বিদেশ। মা অসুস্থ।
এ ঘটনার পর থেকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জনতা ফুড প্রোডাক্টস এর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মো. জসিম উদ্দিন ভূইয়া স্থানীয় প্রভাবশালী একটি মহল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মাদ্রাসার অদুরে একটি নাটকীয় মিটিং করে অভিযুক্ত শিক্ষককে কৌশলে মাদ্রাসা থেকে বের করে দেয়। জানা যায়, ওই শিক্ষক এর আগেও একাধিক শিশু ছাত্রকে বেধম মারধোর করার পরও মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে চাকুরীতে বহাল রাখেন। মাদ্রাসায় গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রের সাথে কথা হলে, তারা বলে, এই মাদ্রাসার শিক্ষকগণ তাদের প্রায়ই বেত দিয়ে মারধোর করে।
এ ব্যাপারে মাদ্রাসার পরিচালক মাওলানা মোস্তাকিম বিল্লাহ বলেন, এ মাদ্রাসায় তেমন কিছুই হয়নি।
এ ব্যাপারে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. জসিম উদ্দিন বলে, এটা তেমন কোন ঘটনা না। তারপরেও অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। তবে রেজুলেশন করে বের করা হয়েছে কিনা জানতে চাইলে তিঁনি বলেন, এখনো রেজুলেশন করা হয়নি তবে পরে রেজুলেশন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *