ভৈরবে দুই কেজি গাঁজাসহ মোঃ মনির মিয়া(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব শহর ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ভৈরব বাজারের লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। সে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের বাসিন্দা।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্যামল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ভৈরব বাজারের লঞ্চঘাট থেকে তল্লাসিকালে তাকে আটক করা হয়। এই সময় তার কাঁধে থাকা স্কুল ব্যাগে ভিতরে তল্লাসি করলে ২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।