দেশের এই দুর্যোগকালীন সময়ে খাদ্য সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ।
মরণঘাতি কোভিড-১৯ করোনাকালীন সময়ে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দু’বেলা খাবারের জন্য যাতে বাড়ির বাহিরে যেতে না হয় এ বিষয়টি মাথায় রেখে ২৭ এপ্রিল মঙ্গলবার দুপুর থেকে ওসি এ.কে.এম সুলতান মাহমুদ সম্পূর্ণ নিজ উদ্যোগে তার সাধ্যানুযায়ী উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে অর্ধশতাধিক পরিবারের হাতে তুলে দেন এই মানবিক খাদ্য সহায়তা।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েন। কিন্তু পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে পরিবারের সদস্যদের নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন এমন খবর পেয়ে গোপনভাবে সেই সব মানুষের তালিকা করে পুলিশ ও গ্রাম পুলিশের সহায়তায় ওই দিন খাদ্য সামগ্রী নিয়ে অসহায়দের বাড়ি গিয়ে হাজির হন তিঁনি।
এ সময় তার সাথে ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক আবু বক্কর, আওয়ামী লীগ নেতা মো. গিয়াস উদ্দিন, এএসআই মো. মোশারফ হোসেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও ১ লিটার সোয়াবিন তৈল।
আইন শৃঙ্খলা রক্ষার পাশা পাশি নিজের অর্থায়নে একটু ভিন্নতা নিয়ে বিপন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানো দেখে কুলিয়ারচর থানার ওসি এ.কে.এম সুলতান মাহমুদকে সাধুবাদ জানান অনেকেই।
ওসি এ.কে.এম সুলতান মাহমুদ সকলের দোয়া কামনা করে বলেন, সুযোগ পেলে সাধ্যানুযায়ী আগামীদিনেও এমন মানবিক খাদ্য সহায়তা দিয়ে অসহায়দের পাশে থাকতে চাই।