• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে কর্মহীন মানুষদের প্রধানমন্ত্রীর খাদ্য উপহার প্রদান

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কর্মহীনদের খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে কর্মহীন
মানুষদের প্রধানমন্ত্রীর
খাদ্য উপহার প্রদান

# নিজস্ব প্রতিবেদক :-

চলমান করোনা মহামারির কারণে কর্মহীন মানুষদের মাঝে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আজ ২৬ এপ্রিল সোমবার দুপুরে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে খাদ্যসামগ্রী বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু।
বক্তাগণ বলেন, এখন বিশ্বব্যাপী একটি সঙ্কটকাল চলছে। তবে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই পরিস্থিতি অনেক সফলভাবে মোকাবেলা করছে। তবে সবাইকে চলমান পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জীবন এবং জীবিকা দুটোই বাঁচাতে হবে। এনডিসি মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক ও সদর থানার ওসি আবু বকর সিদ্দিকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
এরপর ১৩০ জন ফুটপাতের দোকানি, বয়স্ক বিধবা ও দিনমজুরের প্রত্যেকের হাতে ৫ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি লবন, দুই কেজি আলু ও একটি করে মিষ্টি কুমড়া তুলে দেয়া হয়। এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকেও জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে একই সময় গুচ্ছগ্রাম, আশ্রয়ণ প্রকল্প ও রেললাইনের বস্তির ৪০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *