• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা মামলার
দুই আসামিকে গ্রেফতার করেছে
র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প

# মিলাদ হোসেন অপু :-

ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা মামলার প্রধান ২ আসামিকে গ্রেফতার করছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। ২৫ এপ্রিল রোববার রাত ১টা ৩০মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার উত্তর শেরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল ব্রাহ্মণবাড়িয়ার উত্তর শেরপুর এলাকার মো. ইব্রাহিম মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (৩৮) ও একই এলাকার মাহবুব মিয়ার বাড়ির ভাড়াটিয়া হবিগঞ্জ জেলার নাকাই থানার বামইকাটিয়ারার মৃত সঞ্জব আলীর ছেলে মো. ফাহিম (২৫)।
র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, ২৬ মার্চ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশব্যাপী অনুষ্ঠান চলাকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুস্কৃতিকারীরা অরাজকতা সৃষ্টি করে ধ্বংসযজ্ঞ এবং নাশকতা চালায়। এসময় তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুরের মাধ্যমে জাতির পিতাসহ সমগ্র বাঙালি জাতিকে অবমূল্যায়ন করে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে হামলাকারীর ছবি ও ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে। বিল্লাল ও ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার উত্তর শেরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আসামিদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *