• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ শহরে ভ্যানে বিক্রি হচ্ছে পাকা আম ক্রেতাদের আগ্রহ নেই

কিশোরগঞ্জ শহরে ভ্যানে
বিক্রি হচ্ছে পাকা আম
ক্রেতাদের আগ্রহ নেই

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ শহরে এক আম ব্যবসায়ী ভ্যানে করে পাকা আম বিক্রি করছেন। আমের নাম বলছেন ‘রতন ভোগ’। এগুলি নাকি সাতক্ষীরা থেকে এসেছে। আমের স্তুপের ফাঁকে ফাঁকে তাজা পাতসহ আমের বেশ কিছু ডাল পুঁতে রাখা হয়েছে। দেখলে অনেকে মনে করতে পারেন, একেবারে গাছপাকা আম। দাম চাচ্ছেন দেড়শ’ টাকা কেজি। কিন্তু পাকা আমের মৌসুম শুরু হওয়ার আগেই এরকম পাকা আম দেখে ক্রেতাদের সন্দেহ হচ্ছে। রোজার মাস বলে কেউ এক টুকরো আম খেয়ে পরখ করে নেবেন, সেই উপায়ও নেই। ফলে কাউকে আম কিনতেও দেখা যায় না। মৌসুম শুরু হওয়ার আগে কেমিক্যালে পাকানো এরকম আম প্রতি বছরই দেখা যায়। ফলে এসব আম কিট দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষা করা উচিত বলে অনেকে মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *