• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে লকডাউনে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার

কিশোরগঞ্জে লকডাউনে
কর্মহীন মানুষের মাঝে
প্রধানমন্ত্রীর খাদ্য উপহার

# নিজস্ব প্রতিবেদক :-

করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনে কর্মহীন মানুষদের মাঝে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রি উপহার হিসেবে বিতরণ করেছে। শনিবার সকালে শহরের সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফা প্রমুখ ১৩৬ জন পত্রিকা হকার, বিনোদন পার্কের কর্মি, দিনমজুর ও অটো শ্রমিকের প্রত্যেকের হাতে ৫ কেজি চাল, দুই লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি লবন, দুই কেজি আলু ও একটি করে মিষ্টি কুমড়া তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী খাদ্য উপহার বিতরণের জন্য জেলা প্রশাসনকে ২৫ লাখ টাকা দিয়েছেন বলে জানা গেছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকেও ২৮টন চাল বিতরণ করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী আর্থিক প্রনোদনার জন্য জেলার প্রতিটি পৌরসভা এবং ইউনিয়ন পরিষদকে আড়াই লাখ টাকা করে দিয়েছেন। এ ছাড়া জেলায় এক লাখ ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *