• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে র‌্যাবের পৃথক অভিযানে ৫১ কেজি গাঁজা আটক

ভৈরবে র‍্যাবের পৃথক অভিযানে
৫১ কেজি গাঁজা আটক

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে পৃথক অভিযান চালিয়ে নাটাল মোড় এলাকা থেকে ৫১ কেজি গাঁজা, ২টি পিকআপসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। ২৩ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভৈরব র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর নাটালমোড়ে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো, রংপুর জেলার পীরগঞ্জ থানার ছোটকোয়া গ্রামের মৃত শাহাদৎ প্রধান এর ছেলে মো. সোহাগ প্রধান (৩৫)। সে বর্তমানে ঢাকা খিলগাও এর নন্দীপাড়া টেকপাড়া ৫নং রোড আরিফা রেন্ট এ-কার এর সামনে ভাড়া থাকেন।
এছাড়া বরিশাল জেলার রানীর হাট থানার বাকেরগাছ গ্রামের মৃত সোহরাব মিয়ার ছেলে মো. শফিক (২৬)। সে বর্তমান ঢাকার রামপুরা থানার ৩নং ওয়ার্ড পূর্বরামপুরা হাজীর বাড়িতে ভাড়া থাকেন।
অপরদিকে একই দিনে র‌্যাবের আরেকটি অভিযানিক দল রাত ৯টা ৪৫ মিনিটে একই স্থানে আলাদা আরেকটি অভিযান চালিয়ে ৩৭ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো, নরসিংদী জেলার কাউরিয়া পাড়া থানার মৃত সোবহান শেখ এর ছেলে মো. কবির শেখ (৪৫) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পজল ভৌমিক এর ছেলে অংকন ভৌমিক (২১)।
র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোয়েন্দা তথ্যে র‌্যাবের একটি আভিযানিক দল ২৩ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর নাটালমোড়ে অবস্থান নেয়। এই সময় গাড়ি তল্লাশীকালে একটি পিকআপ আটক করে তল্লাশী চালালে তাতে ১৪ কেজি গাঁজা পাওয়া যায়। পরে পিকআপসহ দুই জনকে আটক করা হয়। এছাড়া রাত ৯টা ৪৫ মিনিটে একই স্থানে আলাদা আরেকটি অভিযান চালিয়ে আরেকটি পিকআপ থেকে ৩৭ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়। আলাদা দুইটি অভিযানে মোট ৫১ কেজি গাঁজা, ২টি পিকআপসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া তিনি জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিগণ স্বীকার করেন তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *