• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৩

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ১৩

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ৪টি ল্যাবের পরীক্ষায় নতুন ১৩ জনের করোনা ধরা পড়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২৩ এপ্রিল শুক্রবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ৭টি এবং পুরনো এক রোগির নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৯৪টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষায় ৫টি এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৯৪টি নমুনা। আর পাকুন্দিয়া এবং তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৯টি নমুনার মধ্যে একটি পজিটিভ আর ১৮টি নেগেটিভ হয়েছে। আজ জেলায় চিকিৎসাধীন রোগি সংখ্যা দাঁড়িয়েছে ৪২২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *