পারস্যের কবি ফেরদৌসীর ফার্সি ভাষায় লেখা মহাকাব্য ‘শাহনামা’ অনুবাদ করে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কিশোরগঞ্জের বরেণ্য প্রয়াত কবি মনির উদ্দিন ইউসুফের ছেলে সাবেক সহকারী কর কমিশনার সাঈদ আহমেদ আনীস (৭২) করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে আজ ২৩ এপ্রিল শুক্রবার সকালে মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি নিজেও একজন সাহিত্যসেবী ছিলেন। তার স্ত্রী ইয়াসমিন আক্তারও করোনায় আক্রান্ত হয়ে গত ১৭ এপ্রিল মারা গেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে রেখে গেছেন। তারা এখন স্থায়ীভাবে রাজধানীতে বসবাস করলেও জন্ম নিয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই সাহেব বাড়িতে। তার মৃত্যুতে কিশোরগঞ্জ ছড়াকার সংসদের সভাপতি জাহাঙ্গীর আলম জাহান ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ রতন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।