• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে মাস্ক বিহীন চলাফেরা করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও মাস্ক বিতরণ

ভৈরবে মাস্ক বিহীন চলাফেরা করায়
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ও মাস্ক বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক বিহীন চলাফেরা করায় ভ্রাম্যমাণ আদালতে ২১ জনকে ২৯শ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে হত-দরিদ্র পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ ২২ এপ্রিল বৃহস্পতিবার পৌর শহরের নিউ মার্কেট, রাজকাচারী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, কোভিড-১৯ প্রতিরোধে সরকারের ১৮দফা নির্দেশনা রয়েছে। চলছে সারা দেশে লকডাউন। কঠোর লকডাউনের দ্বিতীয় সপ্তাহের আজ ৯ম দিন। বাংলাদেশে ব্যপক হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ভৈরবেও প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হত-দরিদ্র পথচারীদের সচেতন করে মাস্ক বিতরণ করা হচ্ছে। সেই সাথে ভৈরবে ২১ জনকে ২৯ শ টাকা জরিমানা করা হয়েছে। মানুষ সচেতন না হলে ভৈরবে ভয়াবহ রূপ ধারণ করবে। কারণ গত বছরের তুলনায় এ বছর করোনা বেশী আক্রমণাত্মক। উপজেলা প্রশাসন মানুষকে সচেতন করতে সর্বদা মাঠে রয়েছে। ভৈরবের মানুষকে সচেতনভাবে চলাফেরা ও স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত মাস্ক ব্যবহার করতে আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *