কিশোরগঞ্জ সরকারি বালক বিদ্যালয়ের বাংলার প্রাক্তন শিক্ষক তনু কুমার রায় (৮০) করোনায় আক্রান্ত হয়ে আজ ২২ এপ্রিল বৃহস্পতিবার বিকালে কলকাতার নবদ্বীপ এলাকার বাসায় মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তিনি ২০০৪ সালে কলকাতায় গিয়ে বসবাস শুরু করেন বলে তার কিশোরগঞ্জস্থ স্বজনরা জানিয়েছেন।