ভৈরবে প্রতিবারের ন্যায় ১ হাজার এতিম ও বিধবা মায়েদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২২ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারেটির অর্থায়নে ও নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস (নীর) এর পরিচালনায় হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবার ও জোবায়দা ওয়াজির শিশু সদনের (এতিমখানা) এতিম ও বিধবা মায়েদের মাঝে স্বাস্থ্য বিধি মেনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা ও কাতার চ্যারিটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ ওমর। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. মনির হোসেন, হাজী আসমত আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস (নীর) এর প্রধান সমন্বয়কারী মাহিন সিদ্দীকী, ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটি অব বাংলাদেশ এর সোস্যাল ওয়েলফেয়ার ম্যানেজার মুজাহিদুল হক শুভ, প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু, সহকারী প্রধান শিক্ষক একেএম কামরুজ্জামান খান, প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আহমেদ গালিব, হিসাবরক্ষক মুজিবুর রহমান।
জানা যায়, প্রথম পর্যায়ে এতিম ১ হাজার পরিবারের প্রত্যেককে ২৫ কেজি চাউল ৫ লিটার তৈল, ১ কেজি খেজুর, ২ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবনসহ মোট ৪২ কেজি ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরণ শেষে করোনা মহামারি থেকে দেশ-জাতি ও মুসলিম বিশ্বের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া কামনা করা হয়েছে।