• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে পানির দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

ভৈরবে পানির দাবীতে
মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব পৌরসভার সাপ্লাইকৃত পানি বন্ধ থাকায় মানববন্ধন ও মিছিল করেছে পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার মানুষজন। ২১ এপ্রিল বুধবার পানি সরবরাহের দাবীতে পৌরসভার ৩নং ওয়ার্ড ঘোড়াকান্দা এলাকার মানুষজন এই মানববন্ধন ও মিছিল করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রতিমাসে নিয়মিত বিল পরিশোধ করেও পানি পাচ্ছে না তারা। গত সাতদিন যাবত পানি সরবরাহ বন্ধ রয়েছে। এই বিষয়ে বার বার পৌর কর্তৃপক্ষকে অবগত করা হলেও কোন প্রতিকার পাচ্ছে না। এতে করে পানির অভাবে দূর্বিসহ জীবন যাপন করতে হচ্ছে এলাকাবাসীর। পানি সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে মানুষের মাঝে। মানুষ দূরদূরান্ত থেকে পানি এনে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। বিশেষ করে করোনা ও পবিত্র রমজান মাসে লোকজন সময় মত পানি না পেয়ে তাদের সাংসারিক স্বাভাবিক কাজকর্ম ব্যাঘাত ঘটছে। পানি না পেয়ে রান্না-বান্না গোসলসহ দৈনন্দিন কাজকর্ম সারতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অচিরেই এই পানির সমস্যা সমাধান হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভায় ২০০৭ সাল থেকে ২শ গ্রাহক নিয়ে পানি সরবারাহের যাত্রা শুরু হয়। বর্তমানে পৌরসভায় ৫৪৬ গ্রাহক রয়েছেন।
এ বিষয়ে ৩নং ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক রাজু বলেন, আমার কাছে কেউ আসেনি। মিছিল মানববন্ধন এর কথা লোক মুখে শুনেছি। শুনার পরপরই পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। পানির মটরে ত্রুটি থাকায় পানি বন্ধ রয়েছে। অচিরেই এর সমাধান করে পানি সরবরাহ হবে বলে তিনি জানান।
ভৈরব পৌরসভার সহকারী প্রকৌশলী মো. শাহজাহান এই অভিযোগ স্বীকার করে বলেন, সরবরাহ লাইনে ত্রুটির কারণে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ পেতে অনেক স্থানেই সমস্যা হচ্ছে। ত্রুটিগুলো চিহ্নিত করে অচিরেই ব্যবস্থা নেয়া হবে।
ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে অচিরেই এর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *