কিশোরগঞ্জের কটিয়াদীতে র্যাবের হাতে ৫৫০ পিস ইয়াবা, দু’টি মোবাইল সেট ও মাদক বিক্রির ৫ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছেন।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, আজ ২১ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল উপজেলার দড়ি চরিয়া এলাকা থেকে ৫৫০ পিস ইয়াবা, দু’টি মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকাসহ উপজেলার কামারকোণা এলাকার মৃত বাবু মিয়ার ছেলে হবি মিয়া (২৮) ও মো. মোস্তফার ছেলে মো. মিজানকে (২২) আটক করেছে। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।