• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ১৫, সুস্থ হলেন ২৯ জন

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ১৫
সুস্থ হলেন ২৯ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে দু’টি ল্যাবের পরীক্ষায় নতুন ১৫ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ২৯ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২১ এপ্রিল বুধবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১২৯টি নমুনা পরীক্ষায় ১৪টি পজিটিভ, পুরনো ৪ রোগির নমুনা এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১১০টি নমুনা। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৭৮টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা দু’জনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৭৫টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৫ জন, পাকুন্দিয়ায় ৩ জন, হোসেনপুর ও ভৈরবে ২ জন করে, আর নিকলী ও কুলিয়ারচরে একজন করে। সুস্থ হয়েছেন সদরে ১৫ জন, বাজিতপুরে ৯ জন আর ভৈরবে ৫ জন। ফলে আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ৪০৯ জন।
আজ পর্যন্ত জেলায় টিকার জন্য নিবন্ধন করেছেন এক লাখ ২৬ হাজার ৪৮২ জন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন মোট ৭৫ হাজার ৯৪৮ জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৫ হাজার ৫৬২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *