কিশোরগঞ্জের দু’টি ল্যাবে নতুন ২২ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ২৮ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২০ এপ্রিল মঙ্গলবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৫১টি নমুনা পরীক্ষায় ২০টি পজিটিভ, পুরনো ৭ রোগির নমুনা এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা ২ জনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১২২টি নমুনা। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৮৩টি নমুনা পরীক্ষায় ২টি পজিটিভ আর ৮১টি নেগেটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে ৯ জন, ভৈরবে ৫ জন, কটিয়াদী ও বাজিতপুরে ৩ জন করে এবং কুলিয়ারচরে ২ জন। আজ সুস্থ হয়েছেন ভৈরবে ১৭ জন, সদরে ৮ জন, আর কুলিয়ারচরে ৩ জন। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৪২৩ জন।
আজ পর্যন্ত জেলায় করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন এক লাখ ২৬ হাজার ২৪৯ জন, প্রথম ডোজ নিয়েছেন ৭৫ হাজার ৭৪১ জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৩ হাজার ৭৪৬ জন।