ভৈরবে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি সাবিহা মাহাবুব প্রভার নেতৃত্বে ৪শ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আজ ২০ এপ্রিল মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়ক ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকাসহ পৌর শহরের বাজারে রাস্তায়, অলিতে-গলিতে হত-দরিদ্র পথচারী, রিকশাচালক, অটোচালক, ভ্যান চালকদের মাঝে ইফতার বিতরণ করে। এ সয়য় উপস্থিত ছিলেন, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ফাহমিদা এনা, সহ-সাংগঠনিক সম্পাদক হাফসা, প্রচার সম্পাদক নাহিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আরিফাসহ ছাত্রলীগের কর্মীরা।
এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাবিহা মাহাবুব প্রভা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার টানা একুশ দিন সারাদেশে লকডাউন ঘোষনা দিয়েছে। মানুষ অসহায়ত্তের মত জীবন যাপন করছে। আমাদের কলেজ শাখার ছাত্রলীগ কর্মীদের উদ্যোগে ৪শ মানুষকে ইফতার বিতরণ করেছি। আমাদের এই উদ্যোগ অব্যহত থাকবে। এসময় তিনি আরো বলেন, জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে ৩ হাজার পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।