কিশোরগঞ্জের দু’টি ল্যাবে নতুন ২৯ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ১৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ১৯ এপ্রিল সোমবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৭৫টি নমুনা পরীক্ষায় ২৮টি পজিটিভসহ পুরনো ৬ রোগি এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১৪০টি নমুনা। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৯২টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৯০টি নমুনা। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১৩ জন, কটিয়াদীতে ৪ জন, করিমগঞ্জ, ভৈরব ও বাজিতপুরে ৩ জন করে, আর হোসেনপুর, পাকুন্দিয়া ও কুলিয়ারচরে একজন করে। আজ সুস্থ হয়েছেন সদরে ৬ জন, কটিয়াদীতে ৫ জন, আর মিঠামইনে ২ জন। ১৩ জন সুস্থ হওয়ার পরও আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৪২৯ জন।
আজ পর্যন্ত জেলায় করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন মোট এক লাখ ২৬ হাজার ৪৯ জন। প্রথম ডোজ নিয়েছেন ৭৫ হাজার ৫৯৪ জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৫৭৯ জন।