• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

সবজি উৎপাদনে রেকর্ড কিশোরগঞ্জের কারাগার হয়েছে দেশসেরা

সবজি উৎপাদনে রেকর্ড
কিশোরগঞ্জের কারাগার
হয়েছে দেশসেরা

# মোস্তফা কামাল :-

সবজি উৎপাদনে রেকর্ড করে কিশোরগঞ্জের জেলা কারাগার-১ দেশসেরা হয়েছে। কারা মহাপরিদর্শক কার্যালয় থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদকে ১৭ এপ্রিল শনিবার এ সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে বলে জানা গেছে। জেল সুপার বজলুর রশিদ এ প্রতিনিধিকে জানান, বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর উৎসাহ ও নির্দেশনায় ৩০ একর কারাগারের ২ একর খালি জায়গায় কারাবন্দিদের দিয়ে সবজির আবাদ শুরু করেছিলেন। আর বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলমও উৎসাহ যুেিগয় যাচ্ছেন। এ কারগারের সবজি থেকে সরকারের রাজস্ব তহবিলে ১৩ লাখ টাকা প্রদান করা হয়েছে বলে জেল সুপার জানিয়েছেন। তিনি আরো জানান, দেশে অনেক বড় বড় কারাগার রয়েছে। ২শ’ একর জায়গা নিয়েও কারাগার রয়েছে। অথচ ৩০ একরের এ কারাগারে সবজি উৎপাদন করে দেশসেরা হওয়াতে এখানকার সবাই গর্বিত এবং উৎসাহ বোধ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *