• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কিশোরগঞ্জে কৃষক লীগের
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

# নিজস্ব প্রতিবেদক :-

চলমান লকডাউন পরিস্থিতিতে কিশোরগঞ্জে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঘরোয়া পরিবেশে কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ ১৯ এপ্রিল সোমবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করার পর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা কমিটির সহ-সভাপতি নেসার উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ জেলা কমিটির নেতা আনোয়ার হোসেন সুমন, দিপক দাস, বোরহান উদ্দিন, আক্তারুজ্জামান শিপন, অ্যাডভোকেট শফিকুল আলম গোলাপ, খলিলুর রহমান খোকন, আলমগীর হোসেন, আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। শেষে মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *