• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে অবৈধ বিড়ি কারখানায় সিলগালা জরিমানা ৫০ হাজার

কিশোরগঞ্জে অবৈধ বিড়ি
কারখানায় সিলগালা
জরিমানা ৫০ হাজার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে একটি অবৈধ বিড়ি কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সিলগালা করে বস্তার বস্তা তামাক ও লাখ লাখ বিড়ির শলাকা পুড়িয়ে ধংস করে দিয়েছেন। মালিককে জরিমানা করেছেন ৫০ হাজার টাকা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, র‌্যাবের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ রোববার সদর উপজেলার কর্শাকড়িয়াইল এলাকার অননুমোদিত মানিক বিড়ি ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে কারখানা স্থাপন করে বিড়ি উৎপাদন এবং নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল পুনঃব্যবহার করে সরকারের রাজস্ব ফাঁকির দায়ে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর কারখানাটি সিলগালা করে ২৩ বস্তা তামাক ও বিড়ির ৮ লাখ শালাকা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *