কিশোরগঞ্জের তিনটি ল্যাবে নতুন ১৮ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ২৫ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ১৮ এপ্রিল রোববার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৪০টি নমুনা পরীক্ষায় ১৬টি পজিটিভ, পুরনো তিন রোগির নমুনা এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা এক রোগির নমুনাও পজিটিভ হয়েছে। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৪৬টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ হয়েছে। অন্যদিকে তাড়াইলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন পরীক্ষায় দু’টি নমুনার মধ্যে একটি পজিটিভ হয়েছে। নতুন আক্রন্তদের মধ্যে সদরে ৯ জন, ভৈরবে ৬ জন, আর তাড়াইল, পাকুন্দিয়া ও বাজিতপুরে একজন করে। সুস্থ হয়েছেন ভৈরবে ১৩ জন, সদরে ৭ জন আর বাজিতপুরে ৫ জন। রোববার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট ৪১৩ জন।