• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

সাড়ে তিন মাস পর ভৈরবের কয়লা শ্রমিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাড়ে তিন মাস পর ভৈরবের
কয়লা শ্রমিক হত্যা মামলার
প্রধান আসামি গ্রেফতার

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে কয়লা শ্রমিক এহসানুল হক হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। ঘটনার সাড়ে তিন মাস পর ঢাকা-সিলেট মহাসড়ক ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকা থেকে ১৭ এপ্রিল রাতে আসিফ নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃত ছিনতাইকারী ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার কবির মিয়ার ছেলে আসিফ উরুফে ক্যাপ্টেন আসিফ (১৯)।
জানা যায়, গত বছরের ২৯ ডিসেম্বর কয়লা শ্রমিক এহসানুল রাত ১১টার দিকে বাড়ি যেতে বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় আসলে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে। এ ব্যাপারে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
নিহত কয়লা শ্রমিক এহসানুল হকের বাড়ি সুনামগঞ্জের বিশম্ভপুর উপজেলার বাঘগাঁও গ্রামে। সে ভৈরবে কয়লা শ্রমিক হিসেবে কাজ করত।
ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন জানান, পুলিশের তদন্তে প্রমাণিত হয় আসিফ কয়লা শ্রমিক এহাসনুলকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আসামি আসিফ পলাতক থাকায় ঘটনার সাড়ে তিনমাস পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে ঢাকা-সিলেট মহাসড়ক ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। ১৮ এপ্রিল রোববার দুপুর ১টায় আসিফকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *