• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ফারুক হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

ভৈরবে ফারুক হত্যা মামলার
তিন আসামি গ্রেফতার

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকঘাতে নিহত ফারুক খান হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। ১৭ এপ্রিল শনিবার রাতে ভৈরব পৌর শহরের চান্দ ভান্ডার দরবার শরীফের সামনে বঙ্গবন্ধু সরণি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের জগমোহনপুরের আব্দুল হক মিয়ার ছেলে রায়হান (১৯), নরসিংদীর রায়পুরা উপজেলার নারায়ণপুরের গকুলনগর গ্রামের মৃত লায়েছ মিয়ার ছেলে রাসেল (২৫), পৌর শহরের কমলপুর পঞ্চবটি গ্রামের সুজন মিয়ার ভাড়াটিয়া সাহের আলীর ছেলে রবিন (১৫)। এ হত্যাকাণ্ডে প্রত্যক্ষদর্শী আরিফ বাদী হয়ে ১৭ এপ্রিল শনিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
পুলিশ জানায়, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফারুক হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ ভৈরবে সাড়াশি অভিযান চালায়। এ অভিযানে সন্দেহভাজন তিনজনকে ভৈরব পৌর শহরের চান্দ ভান্ডার দরবার শরীফের সামনে থেকে আটক করা হয়। আটকের পর তাদের পুলিশি জিজ্ঞাসাবাদে তারা ফারুক হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। এ সময় তাদের কাছ থেকে ফারুকের সঙ্গে থাকা তার মামাত ভাই প্রত্যক্ষদর্শী আরিফের কাছ থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল উদ্ধার করা হয় এবং ছিনতাইকালে ব্যবহৃত একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও মামলার বাদী আরিফ জানান, আমি এদের তিনজনের মধ্য থেকে যে ছুরিকাঘাত করেছে তাকে পুরোপুরি চিনতে পেরেছি। বাকী দুজনকে চিনতে পারলেও মাস্ক পরিহিত ছিল বিধায় পুরোপুরি কিছুটা আন্দাজ করতে পারছি।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, ভৈরব হাইওয়ে মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর পাশে একটি হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় শনিবার রাতে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ তৎপরভাবে আসামি তিনজনকে শনাক্ত করে ধরতে সক্ষম হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে তারা তিনজনই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার দুটি মোবাইল উদ্ধার করা হয়। ছিনতাইকারী তিনজনকে ১৮ এপ্রিল রোববার দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ১৬ এপ্রিল শুক্রবার অসুস্থ মাকে দেখতে ফারুক খান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ভৈরব আসার পথে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু ভৈরব প্রান্তে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *