কিশোরগঞ্জে তিন কেজি গাঁজা ও একটি মোবাইল সেটসহ এক মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার ছয়না এলাকা থেকে আজ ১৭ এপ্রিল শনিবার ভোরে র্যাবের একটি দল গাঁজা ও মোবাইল সেটসহ করিমগঞ্জের নিয়ামতপুর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে হাবিব উল্লাহকে (৪০) আটক করেছে। এ ব্যাপারে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।