• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট নিহত- ১, আহত-১০

কুলিয়ারচরে দু’দল গ্রামবাসীর
সংঘর্ষে বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট
নিহত- ১, আহত-১০

# মোস্তাফিজ আমিন :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে লিটন মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্যলালপুর এলাকার আব্বাছ আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে ১০ জন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের প্রায় ২০/২৫টি বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটেরও ঘটনা ঘটে।
খবর পেয়ে ভৈরব ও কুলিয়ারচরের পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন। পরে আহতদের উদ্ধার করে ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তাদের স্বজনরা। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সকাল ১০টার দিকে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ১৬ এপ্রিল শুক্রবার বিকালে গাছ থেকে কাঁচাআম পারাকে কেন্দ্র করে এলাকার কাঞ্জিবাড়ি ও উমরাবাড়ির বাচ্চাদের মাঝে ঝগড়া হয়। এ নিয়ে রাতেই উভয়পক্ষের লোকজন সালিশে বসেন। কিন্তু সেই সালিশ বৈঠক মীমাংসা ছাড়াই শেষ হয়।
আজ ১৭ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উমরাবাড়ির মিশ্রি মিয়ার নেতৃত্বে ১০/১২ জন লোক কাঞ্জিবাড়িতে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টা ব্যাপী চলা এ সংঘর্ষে লিটন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
এ প্রসঙ্গে ঘটনাস্থলে থাকা কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, এমন একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনা খুবই দুঃখজনক। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *