• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান
আদালতের জরিমানা

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার কিশোরগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুসারে চারটি মামলা দিয়ে আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাকুন্দিয়ায় ৬টি পরিবহন আইনের মামলায় সাড়ে ৫ হাজার টাকা এবং ১৮৬০ সালের দণ্ডবিধির মামলায় এক হাজার টাকা আদায় করা হয়েছে। ভৈরবেও ১৮৬০ সালের দণ্ডবিধির মামলায় এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অর্থাৎ, মোট ১২টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *